আজ আমার ছিল বসন্তের দিন!
By -
February 16, 2024
0
কবির ভাষায়,
হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” কহিলাম “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?” কহিল সে কাছে সরি আসি- “কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী- গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে
আজকের দিনটি ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাগুন মাস কিন্তু ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে সরস্বতী পূজার তিথী ছিল তা বলে কি আর বসে থাকা যায় মনে অনেক চিন্তিত অবস্থায় মন কহিল কি করিব আমি এবার এই ফাল্গুনের প্রথম দিনে পূজা করবো না কি বসন্তের দিনটা কাটিয়ে দিব। কিন্তু ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে যেহেতু আমি রাতে উপবাস ছিলাম সেহেতু আমি আমার কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল, সেখানে আমি গিয়ে মায়ের চরণে ফুল অর্পণ করে, প্রসাদ গ্রহণ করে চলে আসলাম বসন্তের উৎসব পালন হল না তারপরে দিন 15ই ফেব্রুয়ারি বসন্তের উৎসব। উপলক্ষে কলেজের নোটিশ দিয়েছে যে সকল ছাত্র-ছাত্রীর জন্য বসন্ত উৎসবকে প্রাণবন্ত করার জন্য গ্রামীণ পরিবেশে ছেলেরা পাঞ্জাবি পায়জামা ও নারীরা শাড়ি পরিধান করে ক্যাম্পাসে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রিন্সিপাল স্যার কিন্তু মনে বড় দুঃখ কি করব কথায় আছে “যে মনে নাই সুখ শান্তি কি হবে কার্তিক পূজা করে” তাই দশটায় ঘুম থেকে উঠে ্ও ফ্রেশ হয়ে নাস্তা করে আবার ঘুমিয়ে পড়লাম। দুপুর ১ টায় এক বন্ধু ফোন করে জানালো ,যে চল আমরা ক্যাম্পাসের বসন্ত উৎসব দেখতে যাই সেখানে অনেক সুন্দর নৃত্য ও গান পরিবেশন হচ্ছে। তাই বন্ধুর ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ক্যাম্পাসে গিয়ে সুন্দর সুন্দর দুটি নিত্য ও ২ টি গান শুনে চলে আসলাম। এটাই ছিল আমার এবারের বসন্তের উৎসব।
Tags:

Post a Comment
0Comments