একটু আসবে বারান্দায়
By -
December 26, 2024
0
একটু আসবে বারান্দায়?
ভয়ংকর শীত লেগে আছে তোমার নাকে, গালে ঠোঁটে, জানি ওসব আমি। তবুও জ্যাকেটের পকেটে ডান কঞ্জি ঢুকিয়ে এসে একটু দাঁড়াও বারান্দার রেলিঙ ধরে।
সাজুগুঁজু করা লাগবে না। বাসি মুখেই আসো, ঘুমের ঢুলঢুল চোখ নিয়েই আসো, লালচে ব্রণ নিয়েই আসো, খোলা চুল নিয়েই আসো।একটা সিগারেট খাবো। একটা সিগারেট খেতে যতোটুকুন সময় লাগে অতটুকুন সময় নিবো।
বারান্দায় এসে দাঁড়াও একটু লক্ষ্মীটি—
চোখের ভেতর তোমাকে দেখার তৃষ্ণা নিয়ে ঘুমাতে যেতে আমার ভাল্লাগে না...
Post a Comment
0Comments