একটা মানুষ সাতটা বছর আমার জন্য অপেক্ষা করেছে।

Admin
By -
0
একটা মানুষ সাতটা বছর আমার জন্য অপেক্ষা করেছে।
প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা আমার জন্য মেয়ে দেখা শুরু করে, অনেক বোঝালাম কিন্তু কোনো লাভ হয়নি। সিদ্ধান্ত নিলাম বাসা থেকে বেরিয়ে যাবো, তখন বাবা বললেন, আমি তোকে জন্ম দিয়েছি, ৩০ টা বছর খাইয়ে পরিয়ে বড় করেছি আর তুই একটা মেয়ের জন্য আমাদের ছেড়ে যাবি। আমি নরম স্বরে বললাম, বাবা আমি তোমার একমাত্র সন্তান, তুমি বাবা হিসেবে এটা তোমার দায়িত্ব ছিলো, আমিও সন্তান হিসেবে আমার দায়িত্ব পালন করবো, কিন্তু যেই মানুষটা দীর্ঘ সাতটা বছর আমার জন্য অপেক্ষা করেছে, অনেক ভালো ভালো বিয়ের ঘর ফিরিয়ে দিয়েছে সেই মানুষটাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আমায় মাফ করে দিও। আলহামদুলিল্লাহ আগামী মাসে আমার বিয়ে অপেক্ষায় থাকা মানুষটার সাথেই॥ সিদ্ধান্ত আগে নিতে হয় তারপর ভালোবাসতে হয় তারপরেই দায়িত্ব নিতে হয়। যে মানুষটা কোন স্বার্থ ছাড়াই আপনার জন্য প্রহরের পর প্রহর অপেক্ষা করতে পারে তাকে ছেড়ে গিয়ে নয় পূর্ণতা দিয়ে কাছে রাখতে হয়।🖤 কালেক্টেড

Post a Comment

0Comments

Post a Comment (0)