Everything is possible if try hard
By -
January 15, 2025
0
পৃথিবীর সবচেয়ে বানোয়াট এবং মিথ্যা মোটিভেশন হচ্ছে
Everything is possible if try hard...
ব্রাজিলীয় ঔপন্যাসিক, পাওলো কোয়েলহো’ এর লেখা থেকে ইন্সপায়ার হয়ে শাহরুখ খান আমাদের শিখিয়েছে ,
’’দিল সে চাহ,তো পুরি কায়নাত উসে তুম সে মিলানে কি সাজিশ মে লাগ যাতি হ্যায়’’
মানে কাউকে মন থেকে চাইলে সে একদিন তোমার হবেই। এই ধরনের মিথ্যা এবং কসমিক রেওয়ার্ড আমাদের জন্য খুবই টক্সিক !
কেন টক্সিক সেটা বলছি।
তার আগে বলে নেই , খুব ছোট বেলা থেকেই আমরা জেনে আসছি,
পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ ,যদি প্রচুর পরিশ্রম করি তাহলে সাফল্য আসবেই।
কিন্তু বিষয়টা কি আসলেই তাই ?
পরিশ্রম করলে সাফল্য আসবেই তার কোন নিশ্চয়তা নেই। যথেষ্ট পরিশ্রম করে জীবনে ব্যর্থ হওয়াদের সংখ্যাটা কম না। ব্যর্থতার কারণ হিসেবে আমরা যথেষ্ট পরিশ্রম না করা কে এক্সকিউজ হিসেবে দাড় করাই, অথচ খবর নিয়ে দেখেন ক্লাসের ভালো ছাত্রদের থেকে খারাপ ছাত্রদের অনেকের পরিশ্রম কম ছিল না, তবুও তারা ব্যর্থ হয়েছে।
কারণ হয়ত তারা লেখাপড়ার চেয়ে ছবি আঁকায় ভালো, খেলাধুলায় , সোশ্যাল নেটওয়ার্কিং, ব্যবসায়, কিংবা অন্য কিছুতে ভালো ।
তাই পরিশ্রমটা কোথায় করতে হবে এবং কোথায় থামতে হবে সেটা জানাও জরুরী। পরিশ্রম ছাড়া সাফল্য আসে না সত্যি,
কিন্তু অহেতুক পরিশ্রম করলে সাফল্য আসবেই এটা সত্যি না।
এই সে 'সাফল্য আসবেই' নামক চিন্তা আমাদের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়েছে, এর ফলাফল বেশির ভাগ সময় হতাশা বা মন ভাঙার কারণ হয়ে যায়।
এই কারণে মানুষ সাফল্য আসবেই, ভেবে পরিশ্রম করেই যায়। একটা সময় এর পরে গিয়ে যে, হাল ছেড়ে দিতে হয়, এবং নতুন কিছুর জন্য এনার্জি সেইভ করতে হয়, এটা মানতে পারে না।
ফলে কখনো কখনো এর মূল্য দিতে গিয়ে কেউ কেউ তার সমস্ত জীবন ভুল কিছুর পেছনে খরচ করে ফেলে!
জীবনটা খুবই ছোট, লাইফে আপনার প্ল্যান A কাজ করে নাই, তাড়াতাড়ি প্ল্যান B তে মুভ করেন, আপনি কষ্ট করে সর্বোচ্চ এফোর্টস দিয়ে আপনার প্রিয় বিশ্ববিদ্যালয়ে প্ৰিয় সাবজেক্টটি পাননি, সমস্যা নাই পরবর্তী বেস্ট অপশনসগুলো দেখেন এবং মুভ অন করেন, কখনো ই মনোবল হারিয়ে নিজেকে হারিয়ে দেবেন না !

Post a Comment
0Comments